ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় কমলগঞ্জে ইট ভাটায় জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় কমলগঞ্জে ইট ভাটায় জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।

Manual7 Ad Code

পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতাত ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!