স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটি, বাংলাদেশ এর উদ্যোগে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বপ্নছোয়া ব্লাড ডোনার সোসাইটি বিগত এক মাসে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পসহ একাধিক জনসেবামূলক কর্মসুচি সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সংগঠনটির শাখাগুলো একযোগে কাজ করে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

Manual1 Ad Code

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আয়োজনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা ও পাওয়ার নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবগুলো চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া শাখা।

Manual6 Ad Code

এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ৯ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার দারুল মোস্তফা মাদ্রাসা, ১১ ফেব্রুয়ারিকমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক হাসনাত আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আরিয়ান নাজমুল খান জানান, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!