সৌদি ও কাতারে কুলাউড়ার ৩ প্রবাসীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

সৌদি ও কাতারে কুলাউড়ার ৩ প্রবাসীর মৃত্যু

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারে ২৩ ফেব্রুয়ারি রোববার পৃথক সময়ে কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনই জয়চন্ডী ইউনিয়নের। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, মধ্যপ্রাচ্যের কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রীর কাজা করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের আব্দুল মতিন মতু মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোবাবার বিকেলে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে সৌদি আরবের রিয়াদ শহরে শনিবার রাতে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর (লামাগাও) গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিলো।

এছাড়াও সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো: মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মুত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো: মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাযার পর সেখানেই দাফন করা হবে।

জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বিষয়গুলো নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!