কুলাউড়ায় জবরদখলকারীদের হুমকিতে আতঙ্কে জমির মালিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কুলাউড়ায় জবরদখলকারীদের হুমকিতে আতঙ্কে জমির মালিক

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  জাল দলিল সৃষ্টি ও নামজারী করে এক একর ৭৬ শতাংশ জমি জবরদখল করে একটি চক্র। আদালতের রায়ে জমিটি ফিরে পান জমির প্রকৃত মালিক। কিন্তু মালিক হয়েও সেই জমিতে যেতে পারছেন না। জবরদখলকারী চক্রের হুমকিতে প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত ভুমি মালিক কুলাউড়া থানায় একাধিক অভিযোগও দায়ের করেছেন। ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে সিঙ্গুর এলাকার।

Manual6 Ad Code

কুলাউড়া থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর খাদিমপাড়া গ্রামের বাসিন্দা ইছমাইল আলীর শাহ’র ছেলে আজমল আলী শাহর মালিকানাধীন ১ একর ৭৬ শতাংশ জমি আব্দুর রহমানের ছেলে ফখরুল ইসলাম, নজরুল ইসলাম ও বদরুল ইসলাম এবং তাদের সহযোগিরা জাল দলিল সৃষ্টি করে ও নামজারি করে জোরপূর্বক জবরদখল করে। জমির মালিক আজমল আলী শাহ বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করলে মৌলভীবাজারের সিনিয়র সহকারী জজ আদালত ফখরুল ইসলামগংদের দলিল ও নামজারী বাতিল করেন। আদালত একতরফাভাবে জমির মালিক আজমল আলী শাহর পক্ষে রায় প্রদান করেন।

আদালতের রায় অবমাননার দায়ে জমির মালিক আজমল আলী শাহ জেলা জজ আদালতে মামলা (নং ১২/২০২৪) আরেকটি মামলা দায়ের করেন। এতে জবর দখলকারীরা ক্ষিপ্ত হয়ে উঠেন।

Manual1 Ad Code

জমির মালিক আজমল আলী শাহ জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভুমি জবরদখলকারীরা বন পরিবেশমন্ত্রীর ভাগনা পরিচয় দিয়ে এলাকায় ভুমি জবরদখলসহ ত্রাসের রাজত্ব কায়েম করতো। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের ছত্রছায়ায় নানা অপকর্মে চালাতো। বর্তমানে আমি আমার জমি জবরদখলমুক্ত করতে চাইলে তারা আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি ০২ মার্চ কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এর আগে তিনি ২০২৪ সালের ৩১ মার্চ কুলাউড়া থানায় সাধারণ ডায়রি (নং ১৬১৬) করেছি। জবরদখলকারীরা অর্থেবিত্তে প্রভাবশালী হওয়ায় আমি প্রাণনাশের আশঙ্কায় সবসময় আতঙ্কে রয়েছি।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, আজমল আলী শাহ লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!