আত্রাইয়ে জামায়াতের কমিটি গঠিত আমীর-গালিব, সেক্রেটারী-তোজাম্মেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে জামায়াতের কমিটি গঠিত আমীর-গালিব, সেক্রেটারী-তোজাম্মেল

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উপজেলা আমীর-আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী- তোজাম্মেল হক এবং নায়েবে আমীর ওসমান গনি নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

রোববার ৯ মার্চউপজেলা জামাতের দলীয় কার্যালয়ে রোকন সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদে এ কমিটি গঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুসারে রোকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর হিসাবে আসাদুল্লাহ আল গালিব নির্বাচিত হন। তিনি আমীর নির্বাচিত হওয়ার পর সেক্রেটারী এবং নায়েবে আমীর মনোনয়ন দেন। আমীরের দেওয়া মনোনয়নকে সম্মান দেখিয়ে উপস্থিত রোকনগন সর্বসম্মতিক্রমে সমর্থন জানান।

Manual2 Ad Code

সম্মেলনে উপজেলা আমীর খবিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী ওসমান গনিব সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব। অন্যদের মধ্যে জেলা নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন,কর্ম পরিষদ সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আমীর খবিরুল ইসলামকে নওগাঁ জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য হিসাবে ঘোষণা দেন জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!