আত্রাইয়ে বিএনপির উদ্যোগে ইফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে বিএনপির উদ্যোগে ইফতার

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) ভবানীপুর বাজার চত্বরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে শাহাগোলা ইউনিয়ন বিএনপির  সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো ত্যাগ, সংযম ও ঐক্যের মাস। এই মাসে আমরা সবাই মিলে সমাজের কল্যাণে কাজ করব এবং মানবতার সেবায় আত্মনিয়োগ করব।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.খোরশেদ আলম, নওগাঁ জেলা সেচ্ছা সেবক দলের সহ-সভাপতি নাদিম ইসলাম, ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন নসিব, শাহাগোলা ইউনিয়ন বিএনপির  সিনিয়র-সহ-সভাপতি আলাউদ্দিন আলা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক কামাল সরদার, যুবদলের সভ্ধাসঢ়;পতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন রকেট, ছাত্রদলের সভাপতি আবু- সাইদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!