বড়লেখায় ভাতিজা বউকে ধর্ষণ : চাচা শশুড় গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় ভাতিজা বউকে ধর্ষণ : চাচা শশুড় গ্রেপ্তার

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা রিপোর্ট :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজার বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচা শশুড় কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কয়েছে গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার গৃহবধু নিজ গৃহে শুয়ে থাকেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমদকে আটক করেন। পরে বিষয়টি বড়লেখা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানান, ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। কয়েছে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!