কুলাউড়ায় সায়ান হত্যা- আসামীদের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সায়ান হত্যা- আসামীদের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মুজাহিদুল ইসলাম সায়ান (২২) আত্মহত্যার প্ররোচনাকারী আসামীরা জামিনে এসে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে মামলার বাদি মিনারা বেগম (নিহত সায়ানের মা) প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন। ১৪ মার্চ শুক্রবার রাত কুলাউড়া থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও করেছেন।

Manual6 Ad Code

জানা য়ায়, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিনমজুর যুবক মুজাহিদুল ইসলাম সায়ান (২২)কে আল আমিন মিয়ার দোকানে মোবাইল চুরির মিথ্যা অপবাদে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের বাবুল মিয়া, আবুল মিয়া ও বাদশাহ মিয়া নির্মম নির্যাতন করে। মিথ্যা অপবাদ সইতে না পেরে পরদিন ২৬ ডিসেম্বর নিজঘরে (তীরের সাথে ওড়না ও মাপলার দিয়ে) আত্মহত্যা করে। এঘটনায় সায়ানের মা মিনারা বেগম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩১ ডিসেম্বর কুলাউড়া থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

এদিকে গত ০৯ মার্চ আসামীরা আদালত থেকে জামিনে নিয়ে আসে। এর দু’দিন পর ১১ মার্চ আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদি নিহত সায়ানের মা মনিারা বেগমকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণে হত্যা এবং বসত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে যায়।

Manual8 Ad Code

মিনারা বেগম জানান, তার স্বামী নেই। সায়ান দিনমজুরি কাজ করে পরিবার চালাতো। সায়ানকে হারিয়ে এমনিতেই তিনি মানবেতর জীবন যাপন করছেন। সেইসাথে জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, হুমকির ঘটনা তদন্তক্রমে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!