কুড়িগ্রামে জিআরের চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে জিআরের চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৬

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ৬ জন আহত হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Manual4 Ad Code

জানা গেছে, রবিবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজির হোসেনের সমর্থিত নেতাকর্মীরা বড়বড়ভিটা  ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের কাছে ১০ কেজির চাউলের স্লিপের দাবী করে।এসময় মেম্বারদের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এখবর জানতে পেরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলর সমর্থিত লোকজনও স্লিপের দাবী জানান। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।  এর জের ধরে বিকালে নজির হোসেনের লোকজন মান্নান সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি- ধামকি দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিতে থাকলে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া দিতে থাকে। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নজির হোসেন গ্রুপের হাফিজুর রহমান (৪২) মুসা (২৭) শাহারুল (৪৫) মোকছেদুল (৪৫) বাবু (২৮)  এবং মান্নান মুকুল গ্রুপের সমর্থক আব্দুল জলিল (৫৫) আহত হন। আহতদের মধ্যে আব্দুল জলিল বাড়ীতে এবং বাকিরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

এব্যপারে ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নন মুকুল কালবেলাকে বলেন বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতা-কর্মিদের সতর্ক করেছি, জেলা বিএনপির আহবায়ককে অবহিত করেছি, তিনি বতর্মানে ঢাকায় তিনি আসলে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত হবে।
ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুনুর রশীদ বলেন এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!