ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মার্চ) ও সোমবার (১৮ মার্চ ) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল চাল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সুত্রধর।

পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩০.৮১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৩০৮১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা (ট্যাগ অফিসার) সুজন আহমেদ, কমলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কয়ছর আহমেদসহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এছাড়াও কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, মুন্সিবাজার, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হচ্ছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!