হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশ সেরা উপজেলা হাসপাতালের পুরস্কার পেয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রত্নদীপ বিশ্বাসের হাতে এই পুরস্কার তুলে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রত্যেক বিভাগ থেকে ১টি করে সারাদেশে ৮টি সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়।

Manual2 Ad Code

২০১৯ সালের অনলাইন রিপোর্টিং, সরেজমিন পরিদর্শন এবং রোগী সন্তুষ্টি জরিপ ব্যবহার করে এ হাসপাতালগুলোকে মূল্যায়ন করা হয়। অনলাইন রিপোর্টিং, সরেজমিন পরিদর্শন এবং রোগী সন্তুষ্টি জরিপ ভালো হওয়ায় অন্যান্য হাসপাতালের মতো বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কার পায়।

Manual1 Ad Code

এদিকে হেলথ মিনিস্টারস ন্যাশনাল পদক প্রাপ্তিতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রত্নদীপ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা: শুভ্রাংশু শেখর দে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে পরিবেশমন্ত্রী স্বাস্থ্য বিভাগের এ অর্জনকে ধরে রাখতে রোগীদের সেবার মান বাড়ানোর তাগিদ দেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!