কুলাউড়ায় বিশ্ব পানি দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কুলাউড়ায় বিশ্ব পানি দিবস উদযাপন

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে ২২শে মার্চ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মিলনাতয়নে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় । আমির সলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এবং মোহাম্মদ সাদেক সফিউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান আজিজুর রহমান মনির। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আইপিডিএস সংস্থার লিগ্যাল এইড কর্মসূচির সমন্নয়কারী জ্যোতি চিরাম, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রেন্সিপ্যাল ঝুমা রানী নাথ, সহকারী শিক্ষক নাঈম আহম্মেদ, নুরানী আজিজ চৈতী প্রমুখ ।

উল্লেখ্য, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক ইউনিসেফের সহায়তায় কুলাউড়া উপজেলার ভূকশিমইল, কাদিপুর, কুলাউড়া সদর ও রাউৎগাও ইউনিয়নে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে। যার মাধ্যমে উক্ত এলাকার মানুষের খাবার ও রান্নার কাজে আর্সেনিক নিরাপদ পানি ব্যবহারের অধিকার অর্জন,সমতা ও নায্যতার ভিত্তিতে পানির স্থাপনা বন্টন, পানির উৎসের যৌথ ব্যবহার প্রক্রিয়া প্রতিষ্টিত করছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!