কুলাউড়ায় মাদ্রাসা সুপারকে তালামীয নেতার হুমকি, প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় মাদ্রাসা সুপারকে তালামীয নেতার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমানকে প্রকাশ্যে অপমান ও হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে শনিবার (২২ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী, ক্যাবিনেট সভাপতি জহিরুল ইসলাম।

Manual1 Ad Code

বক্তব্যে জহিরুল বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ভূকশিমইল ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক আব্দুর রহিম আহমদ মাদ্রাসা সুপারকে প্রকাশ্যে অপমান ও হুমকি প্রদান করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ ব্যাপারে মাদ্রাসা সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, স্থানীয় তালামীযের লোকজন রবিবার (২৩ মার্চ) মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করতে চায়।  অনুমতি এবং সহযোগিতার জন্য আমার কাছে আসলে আমি অপারগতা প্রকাশ করি। এতেই তালামীয নেতা আব্দুর রহিম আহমদ ক্ষিপ্ত হয়ে আমাকে অপমানজনক কথাবার্তা বলে হুমকি প্রদান করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!