বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশনের উপদেষ্ঠার মৃত্যুবার্ষিকী : দোয়া ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশনের উপদেষ্ঠার মৃত্যুবার্ষিকী : দোয়া ও ইফতার মাহফিল

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

ইমাজিন ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম মো. খলিলুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৩ মার্চ) বিকেলে বড়লেখা পৌর শহরের পানিধারস্থ মরহুমের বাসভবনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুন্সী শরীফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সম্পাদক মো. আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইমাজিন ফাউন্ডেশনের কেন্দ্রী কমিটির সমন্বয়ক এবং যুগ্ম-মহাসচিব, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম গিপ্রন্স। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইমাজিন ফাউনন্ডেশনের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মুহিবুর রহমান কামাল, নিসচা বড়লেখা উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, ফাউন্ডেশনের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা জমির উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ রুহুল, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল ও কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম।

পরে ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমানের বিদেহ আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জমির উদ্দিন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!