বড়লেখায় জেলা প্রশাসকের সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন- উন্নয়নে সহযেগিতার আশ্বাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় জেলা প্রশাসকের সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন- উন্নয়নে সহযেগিতার আশ্বাস

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন মঙ্গলবার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন।

Manual7 Ad Code

তিনি দুপুরে কলেজ গেইটে পৌছলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর অধ্যাপক মন্ডলীকে নিয়ে তাঁকে স্বাগত জানান।

Manual3 Ad Code

জেলা প্রশাসক কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং একাডেমিক কার্যক্রম পর্যালোচনা করে আনন্দ প্রকাশ করেন। পরে অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার।

Manual7 Ad Code

এসময় জেলা প্রশাসক কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিশেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!