কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা, রাজনৈতিক দল, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual1 Ad Code

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এ সময় অন্যান্যেন মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, মো. নজরুল ইসলাম, সুবেদার আশরাফ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার শোকরানা নান্না, যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মঞ্জুর আহমেদ আজাদ মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। সবশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!