বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের সভাপতি মনোনীত তরুণ সমাজসেবক মাশহারুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের সভাপতি মনোনীত তরুণ সমাজসেবক মাশহারুল

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রতিষ্ঠাতা পুত্র তরুণ সমাজসেবক মাশহারুল হক। চার সদস্যের পরিচালনা (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। গত ১৩ মার্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল হক স্বাক্ষরিত এক পত্রে স্কুলের প্রধান শিক্ষককে এডহক কমিটি অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

এডহক কমিটির সভাপতি তরুণ সমাজসেবক মাশহারুল হক হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী সামছুল হকে তৃতীয় ছেলে এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শরীফুল হক সাজুর ছোটভাই। মাশহারুল হক যুক্তরাষ্ট্রের ম্যানচেষ্টার ইউনিভার্সিটি হতে ফিনেন্সে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ক্যাপলেন ফিনেন্সিয়েল ইউকে হতে চাটার্ড একাউন্টেন্ট ডিগ্রি অর্জন করেছেন।

Manual6 Ad Code

হজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন তার বিদ্যালয়ের ৬ মাস মেয়াদের এডহক কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!