ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে আত্রাই উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে আত্রাই উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা এড়াতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ছাত্রদল।

Manual2 Ad Code

সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার প্রধান সড়কসহ ব্যস্ততম এলাকাগুলোতে এ প্রচারণা চালানো হয়। দীর্ঘদিন ধরে গতিরোধকের চিহ্ন মুছে যাওয়ায় অনেক সময় পথচারী ও চালকেরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ অবস্থায় ছাত্রদল নিজ উদ্যোগে এ কাজ শুরু করেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন লোটাস এর পরিকল্পনায় একার্যক্রমের নেতৃত্ব দেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন।

Manual4 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাব্বির হোসেন, যুগ্ন আহবায়ক এসএম শাহরিয়া সৌরভ , গোলাম মর্তুজা, পলাশ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সজিবসহ উপজেলার ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এসএম মনোয়ার হোসেন লোটাস বলেন, ‘আমরা চাই ঈদ যাত্রা নিরাপদ হোক। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শুধু গতিরোধক স্পষ্ট না থাকার কারণে। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের এ উদ্যোগ।

Manual5 Ad Code

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাকিল হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। এক পথচারী বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের সময় সড়কে চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বেশি হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!