কর্ণেল (অব:) সালেহ আহমদের মৌলভীবাজার-৪ আসনে প্রার্থীতার ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কর্ণেল (অব:) সালেহ আহমদের মৌলভীবাজার-৪ আসনে প্রার্থীতার ঘোষণা

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ :: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল মো. সালেহ আহমদ। তিনি রবিবার (০৬ এপ্রিল) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষনা দেন।

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, বাংলাদেশে জুলাই-২৪ গণ অভ্যূথানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ও ড. মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে ইতিবাচক। এ ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়েই বলে দিবে।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় কর্ণেল (অবঃ) মো. সালেহ আহমদ আরও বলেন, লেখাপড়া শেষ করে ১৯৭৯ সনের শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান এবং ১৯৮১ সনের জানুয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমী ৭ম দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান ও প্রশিক্ষণ শেষে ১৯৮২ সালের নভেম্বর মাসে কমিশন প্রাপ্ত হই এবং গ্রাজুয়েশন সম্পন্ন করি। নানাবিধ প্রশিক্ষণ এবং পদোন্নতিপ্রাপ্ত হয়ে কর্ণেল পদবীতে ২০১১ সালের ১৩ মে তৎক্ষালীন সরকার আমাকে অবসর প্রদান করে। তিনি বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য, সকল শ্রেণী পেশার মানুষের সেবা করতে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্ণেল মো. সালেহ আহমদ ১৯৬১ সনের ৩রা মার্চ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭৮ সনে মৌলভীবাজার সরকারী কলেজে ডিগ্রী পড়া অবস্থায় চাকুরীতে চলে যান এবং ১৯৭৯ সনের শেষের দিকে সেনাবাহিনীর চাকুরির যাত্রা শুরু করেন।

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সেনাবাহিনীর সার্জেন্ট (অব:) আবুল হোসেন, শাহিন আহমেদ, তৈয়ব আলী, সাবেক কর্পোঃ আসহাব উদ্দিন, মনিরুজ্জামান, (অব:ল্যাঃ কর্পোঃ) রিজভী আহমেদসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!