বড়লেখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের দুই নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের দুই নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা

  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার প্রথম সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ নবিল এবং সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুনতাসীর রেজা চৌধুরী তিলাতের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার রাতে বড়লেখা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সংবর্ধিতদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট এবং উপহার স্বরূপ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্বলিত বই তোলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের প্রথম সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ নবিল ও সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুনতাসীর রেজা চৌধুরী তিলাত।

Manual2 Ad Code

পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সদস্য মীর শামীমুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী সাজু, উপজেলা শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহরিয়ার ফাহিম, শ্রমিকদল নেতা রাসেল আহমেদ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লতিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল আহমেদ, যুবদল নেতা রিমন প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!