কমলগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার শমশেরনগর চা বাগানের রাজটিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মন্দর বাউরি ভুট্টো, জহিরুল ইসলাম ও কৃষ্ণ মাদ্রাজি।

Manual4 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শমশেরনগর চা বাগানের রাজটিলা এলাকায় লক্ষ্মন্দর বাউরি ভুট্টোর বসতঘর থেকে গাঁজা বিক্রির সময় তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ভুট্টো ও জহিরুলের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

Manual2 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!