কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা,  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে এবছর ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপুজা-২০২০ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা বিষয়ে উপজেলা পশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছমল ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে এবারের শারদীয় দুর্গপূজা উদযাপন করতে হবে। করোনার ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে পূজা করা যাবে। এটি যেন উৎসবে রুপান্তরিত না হয়। সভায় কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা পূজামন্ডপের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। অনুষ্ঠান শেষে প্রতিটি পূজামন্ডপের জন্য সরকারি বরাদ্দকৃত ৫০০ কেজি করে জিআর চালের ডি.ও বিতরণ শুরু হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!