কমলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটার সময় উপর থেকে নিচে পড়ে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দিনমজুরের নাম মোতালেব মিয়া (৪০) তিনি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিক মোতালেব মিয়া রহিমপুর ইউনিয়নের পাকিজ মিয়ার বাড়িতে কাজ করছিলেন। দুপুরে বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতা বসতে গাছের মগ ডাল থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোতালেব মিয়া দিনমজুরী কাজ করে জীবিকানির্বাহ করতেন। কাজ করার সময় গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর শুনে আমরা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!