কমলগঞ্জের রাধানগরে প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জের রাধানগরে প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
{"capture_mode":"AutoModule","faces":[]}

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে দু’টি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসী। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইয়ামিজ মিয়ার বাড়ির পাশ হতে সুফিয়ান মিয়ার বাড়ির নিকট পর্যন্ত কাবিটা প্রকল্পের ৬ লক্ষ টাকা ও দক্ষিণ রাধানগর ঈদগাহে কাবিখা প্রকল্পে ১ লক্ষ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। দু’টি প্রকল্পে অনিয়মের বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে ২০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, শমশেরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার আলী প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। রাধানগর গ্রামের ইয়ামিজ মিয়ার বাড়ির পাশ হতে সুফিয়ান মিয়ার বাড়ির নিকট পর্যন্ত কাবিটা প্রকল্পের ৬ লক্ষ টাকার প্রকল্পে পূর্বের ইটসলিং তুলে পুরনো ইটের কংক্রিট দ্বারা নামমাত্র প্রায় ২শ’ ফুট ঢালাই কাজ সম্পন্ন করেন। রাতের অন্ধকারে ৩ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করার ১৫ দিনের মাথায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। পুণরায় আবারও সিমেন্ট দ্বারা ভরাট করে দায়সারাভাবে প্রায় লক্ষাধিক টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছেন। অন্যদিকে রাধানগর ঈদগাহে কাবিখা প্রকল্পে ১ লক্ষ টাকার কাজে কমিটির সভাপতি, সম্পাদক জ্ঞাত নন। ইউপি সদস্য নিজের ব্যক্তিগত পক্ষ থেকে কিছু মাটি ভরাট করেছেন বলে প্রচার করেন।

Manual6 Ad Code

অভিযোগ করে গ্রামের সামসুল হক, আবুল লেইছ জানান, দু’টি প্রকল্পে দেড় থেকে দু’লক্ষাধিক টাকার নামে মাত্র কাজ করে অবশিষ্ট টাকা ইউপি সদস্য আত্মসাৎ করেছেন। এ বিষয়ে আমরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।

অভিযোগ বিষয়ে ইউপি সদস্য ছানোয়ার আলী বলেন, কাজে কোন অনিয়ম হয়নি। কাজ এখনো চলমান রয়েছে। কিছু ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থে আমার বিরুদ্ধে প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ তুলছেন। অভিযোগ সঠিক নয়। আমার প্রকল্প কাজ পিআইও সরেজমিনে পরিদর্শন করেছেন এবং বিল এখনো উত্তোলন করা হয়নি। তাছাড়া কাজ সঠিক না হলে পুনরায় করা যাবে।

Manual3 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অভিযোগের কপি ফাইলে রয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!