কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো ২৩ এপ্রিল বুধবার।

Manual3 Ad Code

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসনিমা আহমদ সাবিহা। পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী শিপু দাস। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী তমা শর্মা। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাবিবুর রহমান শহীদ, শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন।

Manual5 Ad Code

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় দেবনাথ, শফিকুল ইসলাম জুয়েল, নূর ইসলাম, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্ল্যা, শিমুল মিয়া, মীরা শর্মা, কম্পিউটার ল্যাব অপারেটর আবুল কাশেম, অফিস সহায়ক নজরুল ইসলাম, নিরাপত্তাকর্মী অজয় মালাকার, পরিচ্ছন্নতাকর্মী সাজু বিশ্বাস, আয়া সুস্মিতা গোয়ালা।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌঁড়, মোরগের লড়াই, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, চেয়ার সিটিং, রশি লাফ, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ছাড়াও বার্ষিক ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফিয়া বেগম।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!