কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ; একজন গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ; একজন গ্রেপ্তার

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভেতরের একটি টিলার উপর এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে অভিযুক্ত টমটম চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে।

Manual1 Ad Code

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্যেশ্যে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে যান উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে ফিরে যেতে ওই গৃহবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সে সময় অটোরিকশায় পাভেল নামে এক ছেলে ছিল। পরে অটোরিকশা চালক রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্ব্বক গৃহবধূকে ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অটোরিকশা চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!