কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতা কামনায় দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতা কামনায় দোয়া

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজার জেলার সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ সাংবাদিক সাইদুল হাসান সিপনের দ্রুত আরোগ্য লাভের জন্য কুলাউড়া শহরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার জুম্মার নামাজ শেষে কুলাউড়া প্রেসক্লাব ও কুলাউড়া সাংবাদিক সমিতির উদ্যোগে শহরের উত্তর বাজার ও দক্ষিণ বাজার জামে মসজিদে পৃথকভাবে শুক্রবার (২৫এপ্রিল) বাদ জুম্মায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এছাড়াও কাছিম নগর জামে মসজিদ ও বরমচাল ফুলের তল বাজার জামে মসজিদ এবং বরমচাল স্টেশন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

প্রায় দেড় দশক ধরে সাইদুল হাসান সিপন সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি মৌলভীবাজার জেলার একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি পায়ের সমস্যাজনিত কারণে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক সাইদুল হাসান সিপন বর্তমানে দৈনিক সময়ের আলো ও দৈনিক উত্তরপূর্ব (সিলেট)-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও।

Manual7 Ad Code

তাঁর দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এই বিশেষ দোয়ায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুধীজন ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়ার সময় সকলে তাঁর আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!