বড়লেখায় র‌্যাবের অভিযানে মানবপাচার মামলার প্রধান আসামি নবাব গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় র‌্যাবের অভিযানে মানবপাচার মামলার প্রধান আসামি নবাব গ্রেফতার

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখায় দুই যুবককে ভারতে পাচারের অভিযোগে থানায় দায়েরকৃত মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে (৪০) শনিবার রাতে উপজেলার ডিমাই বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। পরে র‌্যাব-৯ তাকে বড়লেখা থানায় সোপর্দ করে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। শরফ উদ্দিন নবাব কেছরিগুল গ্রামের সজ্জাদ আলীর ছেলে।

জানা গেছে, গ্রেফতার আসামি শরফ উদ্দিন নবাব ও তার সহযোগিরা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ৫ এপ্রিল ভারতে পাচার করে সেখানে হাত-পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভোক্তভোগী আব্দুল কাদিরের মা নেছা বেগম ৭ এপ্রিল ১০ জনের নাম উল্লেখ করে মানবপাচার আইনে থানায় মামলা করেন। এই মামলার আসামি আব্দুল মালিক ও রুবেল আহমদকে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠায়। মামলার আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অবশেষে শনিবার রাতে ওই মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে উপজেলার ডিমাইবাজার থেকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করেন। অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার রোববার বিকেলে জানান, মানবপাচার আইনে এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে র‌্যাব-৯ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!