কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে ১০ জন নারীদের তাঁত মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে ১০ জন নারীদের তাঁত মেশিন বিতরণ

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাত্রখোলা চা বাগানে বসবাসরত চা জনগোষ্ঠী নারীদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে শেয়ারড সার্ভিস ফেসিলিটিস সেন্টার ১ম ব্যাচের তাঁত প্রশিক্ষন সম্পন্ন করা নারী প্রশিক্ষণার্থীদের মাঝে তাঁত মেশিন বিতরণ অনুষ্টিত হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় পাত্রখোলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং ইনডিজিনাস পিপলস ডেভলাপমেন্ট সার্ভিসেস এর আয়োজনে ১০ জন চা জনগোষ্ঠী, মণিপুরি ও গারো নারীদের মাঝে তাঁত মেশিন বিতরন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও আইএলও একসাথে কাজ করছে।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সচিব ড. খ ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন-আইএলও’র কান্ট্রি ডিরেক্টর মি. টমো পৌটিয়ানেন, বাংলাদেশস্থ কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট এডভাইজার মি. রিপুল জান্নাত, আইএলও’র চিফ টেকনিক্যাল এডভাইজার পেট্রো জুনিয়র ব্যলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক শোয়াইব আহমদ খান, বাংলাদেশ ট্যুারিজম বোর্ড (বিটিবি) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর উচ্চপদস্থ কর্মকর্মকর্তাবৃন্দসহ আইপিডিএস এর প্রেসিডেন্ট সঞ্জীব দ্রং।

Manual4 Ad Code

পাত্রখোলা চা বাগান এসএসএফসি ব্যবস্থাপনা কমিটির সভাপতি লক্ষী অলমিকের সভাপতিত্বে এবং পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদ এর এডভাইজারী কমিটির সভাপতি প্রদীপ পাল ও আইপিডিএস’র ফিল্ড অফিসার সুমন কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!