কমলগঞ্জে ব্যবসায়ী ইকবালের মৃত্যুর রহস্য উম্মোচনের দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ব্যবসায়ী ইকবালের মৃত্যুর রহস্য উম্মোচনের দাবীতে মানববন্ধন

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন এর সুষ্টু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মো. আব্দুল বারীর সভাপতিত্বে ও আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত ইকবালের শশুড় জনাব আলী, মো. রুমন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মোশাহিদ আলী, মো. ফজল মিয়া, আব্দুস সোবহান, নজরুল, কবির উদ্দিন, শফিকুল ইসলাম সুফি, সৈয়দ তারেক আহমদ ও আয়েশা বেগম প্রমুখ।

Manual8 Ad Code

এসময় বক্তরা সুষ্ট তদন্তের মাধ্যমে ইকবালের মৃত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসূচিতে মেয়েকে (ইকবালের স্ত্রীকে) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ী কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!