কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা

  • রবিবার, ৪ মে, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:::

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

Manual2 Ad Code

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জামান শাওন, সালাহউদ্দিন শুভ, মোনায়েম খান, শামীম তালুকদার, মুমিন আহমেদ, জালাল উদ্দিন প্রমুখ।

Manual1 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও মুক্ত রাখতে হলে সাংবাদিকদের মধ্যে ঐক্য অপরিহার্য। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গণতন্ত্র ও সুশাসনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পেশাগত মানোন্নয়নেও ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের ভয়ের পরিবেশমুক্ত কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানান, যেন মুক্ত সাংবাদিকতার পথে সকল প্রতিবন্ধকতা দূর করে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!