কুলাউড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অর্থ বিতরণের তালিকা নিয়ে তোলপাড়! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অর্থ বিতরণের তালিকা নিয়ে তোলপাড়!

  • শুক্রবার, ৯ মে, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মাঝে অর্থ বিতরণের ঘটনায় গত ২দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র তোলপাড় চলছে। অনেকে আহতদের সার্টিফিকেট প্রদানকারী ডাক্তারের অপসারণ দাবিও করেছেন।

Manual2 Ad Code

জানা যায়, ০৮ মে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় ২০২৪এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৯২ জন ছাত্রকে ৯২ লাখ টাকা প্রদান করেন জেলা প্রশাসক। জেলার মধ্যে কুলাউড়া উপজেলায় ২৮ জন আহত শিক্ষার্থী পেয়েছেন ২৮ লক্ষ টাকা। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা ও অর্থগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তোলপাড়। নেটিজেনরা তীব্র সমালোচনা শুরু করেন। শুধু দেশের নয় বিদেশে অবস্থানরত প্রবাসীরাও বিষ্ময় প্রকাশ করেন। আবার আন্দোলনে অংশ নেয়া অনেকের নামই নেই।

Manual5 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জানান, সারা মৌলভীবাজার জেলায় আহতের সংখ্যা ৩০ জন হবে কি-না সন্দেহ আছে। কোন প্রক্রিয়ায় তালিকা তৈরি করা হয়েছে তা জানা নেই। তবে ডাক্তারি সার্টিফিকেট কিভাবে দেয়া হলো? হাসপাতালের রেজিস্টারে এদের নাম ২৫ জুলাই থেকে সংযুক্ত আছে কি-না?-বিষয়টি খতিয়ে দেখা উচিত।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুলাউড়ার হতাহতদের সার্টিফিকেট প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কুলাউড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনকে দায়ী করেন। এমনকি তার অপসারণের দাবি তুলেছেন নেটিজেনরা।

Manual8 Ad Code

কুলাউড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাবিদার হাবিবুর রহমান টিপু জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে কুলাউড়ায় কেউ আহত হওয়ার ঘটনা তার জানা নেই। ছাত্র শিবিরের কর্মীদের বাছাই করে আওয়ামী লীগ নেতার মিতালী ফার্মেসীতে বসে সার্টিফিকেট দেন। এদের বেশির ভাগই ভুয়া। বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে তিনি মনে করেন। ডা. জাকির হোসেন জামায়াত করেন। উনি দলের একজন নেতা। তিনি ডা. জাকির হোসেনের অপসারণ দাবি করেন।

এব্যাপারে বৈষম ‍বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আদনান ও  কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা চলছে তা তিনি দেখেছেন। এটা স্বাস্থ্য বিভাগের কাজ। ছাত্র আন্দোলনের দু’নেতা মইনুল ও আদনান তালিকা দিয়েছেন। আর সার্টিফিকেট দিয়েছে স্বাস্থ্যবিভাগ। সুতরাং তারাই বিষয়টা ভালো বলতে পারেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!