রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মননে ও ভাবনায় প্রাসঙ্গিক থাকবেন চিরকাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মননে ও ভাবনায় প্রাসঙ্গিক থাকবেন চিরকাল

  • শুক্রবার, ৯ মে, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (প্রতিনিধি) ::

Manual2 Ad Code

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা কখনো সময়ের হাতে পুরনো হয় না। কারণ, তিনি মানুষকে নিয়ে লিখেছেন, মানুষের মন ও সমাজ নিয়ে ভাবনায় রেখেছেন।

Manual3 Ad Code

তাই যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস ও নাটক আজও পাঠক-শ্রোতার হৃদয়ে দাগ কাটে। কবিগুরু ছিলেন সত্যিকারের বিশ্বনাগরিক। পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন ঘটিয়ে তিনি বাংলাকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে।

Manual7 Ad Code

৮ মে (২৫ বৈশাখ) বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিকাল সারে পাঁচ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে,  রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক ৩দিন ব্যাপী আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম ও মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত প্রমূখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!