ফেসবুকে অশ্লীল পোষ্ট- বড়লেখায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফেসবুকে অশ্লীল পোষ্ট- বড়লেখায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

  • সোমবার, ১২ মে, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual5 Ad Code

বড়লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু যুবসমাজ, গোষ্ঠী, দম্পতি ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে একাধিক আপত্তিকর ও অশ্লীল পোষ্টের মাধ্যমে মান-সম্মান হানির ঘটনায় মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে’র বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে। ৭ মে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৪//২৫(২)/২৬/২৯ ধারায় মামলাটি করেছেন ভোক্তভোগিদের পক্ষে উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামের নিখিল দেবের ছেলে আকাশ দেব। আসামি স্কুল শিক্ষক সুর্দশন দে উপজেলার আহমদপুর গ্রামের সুনিল চন্দ্র দে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Manual2 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, বড়লেখা উপজেলার মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে ৫ এপ্রিল উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামে সার্বজনিন দেবস্থলির আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পূজা অনুষ্ঠানে গিয়ে সহকারি শিক্ষক সুদর্শন দে নারী পূণ্যার্থীদের সাথে ইভটিজিং করেন। প্রতিবাদ করায় মন্দির পরিচালনা কমিটির ভলান্টিয়ারদের সাথেও শিষ্টাচার বহির্ভুত আচরণ করেন। তবে, পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন বিষটি মিটামাট করে দেন। কিন্ত ঘটনাস্থল থেকে যাওয়ার পর থেকে শিক্ষক সুদর্শন দে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে মন্দির কমিটি, হিন্দু যুবসমাজ, হিন্দু দম্পতি, এলাকার হিন্দু সমাজ ও ভলান্টিয়ারদের জড়িয়ে অশ্লীল, বিদ্বেষপূর্ণ মন্তব্য ধারাবাহিকভাবে প্রচার করে সামাজিকভাবে তাদের মানসম্মান ক্ষুন্ন ও হেয়প্রতিপন্ন করছেন।

বাদি পক্ষের আইনজীবি সিলেট জজকোর্টের সিনিয়র উকিল অ্যাডভোকেট সজিব কান্তি দেব জানান, মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!