কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। মুসলিম মণিপুরি অধ্যুষিত এই এলাকাটি। যেখানে শত শত মানুষের বসবাস। যা বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি। সবচেয়ে বেশি ক্ষতচিহ্ন দেখা গেছে গ্রামীণ সড়ক এই অবকাঠামোতে। সংযোগ সড়কটি একেবারে ভেঙে পড়েছে। আর তাই শত শত মানুষের চলাচলের একমাত্র সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে উদ্যোগ নিয়েছে খোদ গ্রামবাসী।

Manual6 Ad Code

সরেজমিনে দেখা যায়, গত রোববার সকাল থেকে অর্ধশতাধিক এলাকার প্রবীণ মুরব্বী ও যুবকরা স্বেচ্ছায় সড়ক মেরামতের কাজ করেন। তাঁরা রাস্তার পাশে কৃষি জমি থেকে মাটি দিয়ে সড়কটি মেরামত করেন। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সড়কে এখন হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। এই সড়কটি দিয়ে আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে থেকে পশ্চিম কান্দিগাঁও গ্রামের শত শত মানুষ চলাচল করে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, এ বছরের শুরুতে স্থানীয় জনগণ আশা করেছিল নতুন পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তারা যথাসময়ে উপজেলা পরিষদে লিখিত আবেদনও জমা দেন। কিন্তু এ রাস্তায় কোনো কাজ না করে বরং তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে বরাদ্দ দেওয়া হয়। এতে আশাহত হয়ে স্থানীয় মানুষ নিজেরাই রাস্তা সংস্কারে কোদাল হাতে তুলে নেয়। তারা নিজেদের উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করছেন এবং চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

স্থানীয় মুসলিম মণিপুরি বাসিন্দা কবি ও লেখক হাজী আব্দুস সামাদ বলেন, ‘এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে যায় কোমর পর্যন্ত। আমরা না দেখলে কে দেখবে? এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন বলেন, ‘এই রাস্তাটি পূর্বে সংস্কার একাধিকবার সংস্কার করা হয়েছিল। কিন্তু কয়েকবারের বন্যায় রাস্তাটি বিনষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে। সাধারণ মানুষ আশা করছি আর কষ্ট করতে হবে না।’

Manual2 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীকে সেচ্ছায় সড়ক সংস্কার করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে এই বলেন, দ্রুত সময়ের ভিতরে সড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী করে তোলা হবে।’##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!