কমলগঞ্জে সড়ক সংস্কার কাজে ব্যবহৃত হচ্ছে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া ! ইউএনও’র সরেজমিন পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও

কমলগঞ্জে সড়ক সংস্কার কাজে ব্যবহৃত হচ্ছে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া ! ইউএনও’র সরেজমিন পরিদর্শন

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করছেন এক ঠিকাদার। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়কটি পরিদর্শন করতে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাও: হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

Manual1 Ad Code

সড়কটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপ সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ ঠিকাদারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা কবি ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী বলেন, মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করার এলাকাবাসীর অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী আিফসকে একাধিকবার অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন কওে কাজের গুণগত মান বজায় রাখতে ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাওলানা হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, সড়কটির কাজে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!