কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের একত্রিত করে “জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ” নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ মে) বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ইউনিয়নের ৩২ টি গ্রাম থেকে শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক বকুলকে চেয়ারম্যান এবং জয়চন্ডী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদকে জেনারেল সেক্রেটারি মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান- নিজাম উদ্দিন জাবেদ, সাইফুল ইসলাম কাদির, আশরাফুল হক ও সাইফুল ইসলাম। সহ জেনারেল সেক্রেটারি- দুলাল আহমদ, রাহুল আহমদ দুলাল, জুনেদ আহমদ ও আবুল কালাম রাসেল। কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সহ কোষাধ্যক্ষ শেখ সালাউদ্দিন, সাংগঠনিক রুবেল আহমদ, সহ সাংগঠনিক শামসুল আরেফিন ও লাভলু আহমদ,

দপ্তর সম্পাদক শাহানুর আহমদ, সহ দপ্তর সম্পাদক সবজুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মারুফ, প্রবাসী সম্পাদক দুলাল হোসাইন (ফ্রান্স), জায়েদুল হক মুকুল (ইতালি) এবং হোসাইন আহমদ সিপু (কাতার)।

Manual2 Ad Code

এছাড়াও ইউনিয়নের ৩২ টি গ্রাম থেকে ৩২ জন প্রতিনিধি নির্ধারিত করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews