এনসিসি ব্যাংক বড়লেখা ও জুড়ী শাখায় ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

এনসিসি ব্যাংক বড়লেখা ও জুড়ী শাখায় ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • রবিবার, ১৮ মে, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক বড়লেখা ও জুড়ী শাখায় শনিবার ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য উদযাপিত হয়েছে। ব্যাংক ভবনে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

বড়লেখা : এনসিসি ব্যাংক বড়লেখা শাখায় বিকেল ৪ টায় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক আমিনুর রহমানের সঞ্চালনায় ব্যাংক ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী শশাংক দত্ত, আব্দুর রহমান, শামিম আহমদ, জুনেদ আহমদ, সবুর আহমদ, ফরিদ আহমদ, দন্ত চিকিৎসক কবির আহমদ প্রমূখ।

Manual5 Ad Code

জুড়ী : এনসিসি ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক ইশতিয়াক ওয়াহিদের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক ফারুক মিয়ার সভাপতিত্বে বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আয়োজিত কেককাটা অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ এ মাহবুব মুজিব, প্রথম শ্রেণির ঠিকাদার রুস্মত আলম, মোস্তফা কামাল, আব্দুল হাই কাজল প্রমুখ। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!