সিলেটে বিপিজেএ’র সভাপতি পাবেল ও সম্পাদক রাব্বী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

সিলেটে বিপিজেএ’র সভাপতি পাবেল ও সম্পাদক রাব্বী

  • রবিবার, ১৮ মে, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা কুলাউড়া :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল এবং সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

গত শনিবার (১৭ মে) সিলেট নগরীর লামাবাজার এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভাপতি পদে নাজমুল কবির পাবেল ২২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন পেয়েছেন ৫ ভোট।

Manual3 Ad Code

সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭ ভোট।

Manual1 Ad Code

এছাড়া, সহ-সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন ২৩ ভোটে এবং সহ-সভাপতি (২) পদে শেখ আব্দুল মজিদ ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে মো. নুরুল ইসলাম পেয়েছেন ৮ ভোট এবং শাহ মো. কয়েস আহমদ পেয়েছেন ৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহমদ পেয়েছেন ৭ ভোট।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!