কুলাউড়ায় অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

কেউবা চাকরিতে কেউবা ব্যবসায় নানান পেশায় নিয়োজিত থাকলেও যে শিক্ষকের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন তাদেরই একজনের চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন। সেই খবরে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী কর্তৃক সংবর্ধনা আয়োজনের খবর জেনে প্রাক্তন শিক্ষার্থীরা জড়ো হন নিজেদের স্মৃতিবিজরিত প্রিয় পাঠশালা প্রাঙ্গণে। আগত অনেকেই প্রিয় স্যারকে বিদায় জানাতে নিয়ে এসেছেন হরেক রকম উপহার। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষক ও গুণীজনের উপস্থিতিতে এ যেন এক উৎসবমুখর এক পরিবেশ বিরাজ করছিল বিদ্যালয় প্রাঙ্গণে। সহকারি শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী যোগদানের ৩৪ বছর পর নিজ কর্মস্থল কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মজিরউদ্দিন-খায়রুন্নেছা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসর গ্রহণ উপলক্ষে তাকে ঘিরেই নানা আয়োজনে মুখর ছিল প্রতিষ্ঠানটি। শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসীর অশ্রুসিক্ত ভালোবাসায় প্রতিষ্ঠান থেকে অবসরত্ব বিদায় নেন তাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী।

Manual6 Ad Code

২২ এপ্রিল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ফাতেমা খানমের সভাপতিত্বে ও শিক্ষক রুম্পা দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূ্ঞাঁ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মুছাব্বির, মদরিছ আলী, দৈনিক সমকালের প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, প্রধান শিক্ষক আব্দুল মছব্বির শামীম, মন্তাজ আলী, রাজনগর স্কুলের শিক্ষক আব্দুর রসিদ, সহকারি শিক্ষক সুমা রানী দেব, মাজেদা সুলতানা, মো. আব্দুল মুক্তাদির, অভিবাবক আব্দুর রহমান খলিল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুর রহমান, পর্তুগাল প্রবাসী কামরুল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদ আহমদ চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী ব্যবসায়ী লুৎফুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য যে, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠান থেকে শেষ কর্মদিবসে সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়ি বহরে অবসরপ্রাপ্ত শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!