বড়লেখায় ডাক বিভাগের ই.ডি.এ’র নামে ফেক আইডি খুলে অপপ্রচার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় ডাক বিভাগের ই.ডি.এ’র নামে ফেক আইডি খুলে অপপ্রচার

  • শনিবার, ২৪ মে, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার ডাকঘরের আওতাধীন ডিমাইবাজার শাখা ডাকঘরের ইডিএ (এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট) কামাল উদ্দিনের নামে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামালের স্ত্রী আলেয়া শারমীন রুমি ১৬ মে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন। পৌরশহরের পাখিয়ালা এলাকায় কামাল উদ্দিনের একটি ফার্নিচারের দোকান রয়েছে।

Manual7 Ad Code

অভিযোগে বলা হয়, ৫ মে সকালে কামাল উদ্দিন তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান, ‘বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল’ নামের একটি আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করা হয়েছে। এসব পোস্টে তাকে আওয়ামী লীগের লোক হিসাবে প্রচারণা চালানো হচ্ছে। গত ১৫ মে রাত ১০টা ৪৯ মিনিটে তিনি দেখতে পান, ‘কধসধষ টফফরহ’ নামে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। সেই আইডির প্রোফাইল ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে। প্রোফাইলে লেখা রয়েছে, ‘আমিই আওয়ামী লীগ’।

কামাল উদ্দিন বলেন, তার নিজের আইডিতে কেবল ব্যক্তিগত ছবি ও ব্যবসার তথ্য রয়েছে। ফেক আইডি থেকে ভবিষ্যতে উসকানিমূলক বা সরকারবিরোধী কোনো পোস্ট দিয়ে তাকে ও তার পরিবারকে বিপদে ফেলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

Manual5 Ad Code

বড়লেখা থানার এসআই তৌহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!