কমলগঞ্জে ২ ভাতিজির খুনি চাচা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ২ ভাতিজির খুনি চাচা আটক

  • বুধবার, ৪ জুন, ২০২৫

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের জোড়া খুনের (দুই ভাতিজি) কুখ্যাত আসামি (চাচা) মাসুক আলীকে একই ইউনিয়নের মধ্যভাগ এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগীতায় গ্রে*ফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য,জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে চাচার হাতে ২ ভাতিজিকে কূপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত ভাবীর অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার (0৩ জুন) বিকাল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে জমির বিরোধ নিয়ে গত ২৬ মে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে স্কুল শিক্ষিকাকে কূপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২)  ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে হত্যা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!