বড়লেখায় এসিল্যান্ডের বদলি জনিত সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় এসিল্যান্ডের বদলি জনিত সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার মৌলভীবাজার সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বদলি হয়েছেন। মঙ্গলবার বড়লেখায় তার শেষ কর্মদিবসে উপজেলা অফিসার্স ক্লাব তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।

Manual1 Ad Code

২০২৪ সালের ১৭ এপ্রিল তিনি বড়লেখায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এখানে ১ বছর ১ মাস ১৭ দিন কর্মকালিন তিনি প্রায় সাড়ে চার মাস অত্যন্ত দক্ষতার সাথে ইউএনও’র (অতিরিক্ত) এবং শেষ কর্মদিবস পর্যন্ত বড়লেখা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন।

Manual8 Ad Code

ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী এসিল্যান্ড মোহাম্মদ আসলাম সারোয়ার। বিদায়ী এসিল্যান্ডের বড়লেখায় সরকারি দায়িত্ব কালিন তার দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্টা ও সততার বিভিন্ন দিক তোলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি মো. আবুল কাশেম সরকার, উপজেলা প্রকৌশলী প্রিতম সিকদার জয়, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জমান বিন হাফিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, সহকারি বন সংরক্ষক রেজাউল মৃধা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!