আত্রাইয়ে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি::

Manual8 Ad Code

নওগাঁর আত্রাইয়ে স্থানীয় নির্বাচন হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ( 0৪জুন) সকালে কর্মপরিষদ সভার মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা
করেন জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।

উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে সেক্রেটারী তোজাম্মেল হকের সঞ্চালনায় কর্মপরিষদ সভা শুরু হয়। সভায় উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দেওয়া মতামতের ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

প্রার্থীগণের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে ওসমান গনি এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে ছাবিনা খাতুনের নাম ঘোষণা করা হয়। এরপর পাঁচুপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়নে এনামুল হক, হাটকালুপাড়া ইউনিয়নে হাসান আলী, কালিকাপুর ইউনিয়নে আমজাদ হুসাইন, বিশা ইউনিয়নে মাহমুদুল হাসান সাকিল, মুনিয়ারী ইউনিয়নে তোজাম্মেল হক এর নাম ঘোষণা করা হয়। উপজেলা ও অবশিষ্ট দুই ইউনিয়নে প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!