বড়লেখার বর্নি ও তালিমপুর ইউপি বিএনপির কার্যকরি কমিটিতে নির্বাচিত হলেন যারা… – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখার বর্নি ও তালিমপুর ইউপি বিএনপির কার্যকরি কমিটিতে নির্বাচিত হলেন যারা…

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম বার নির্বাচনের মাধ্যমে উপজেলার দশ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। গত ৩১ মে ও ২ জুন উৎসবমূখর পরিবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার বর্নি ও তালিমপুর ইউনিয়ন বিএনপির দুই দ্বি-বার্ষিক কাউন্সিল ও কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

এর আগে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, সদস্য সচিব নছিব আলী, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক ও আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পদক অধ্যাপক আব্দুস সহিদ খান প্রমুখ। গুরুত্বপূর্ণ প্রতিটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

Manual4 Ad Code

গত ৩১ মে অনুষ্ঠিত বর্নি ইউনিয়ন বিএনপির কার্যকরি কমিটির নির্বাচনে কাউন্সিলারদের সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা লোকমান উদ্দিন বায়েছ, সিনিয়র সহসভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান ছরওয়ার, সহ-সম্পাদক নুনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান খোকন।

এদিকে গত ২ জুন অনুষ্ঠিত তালিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গুলসান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সফর উদ্দিন ও সাংগনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খয়রুল হক।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!