বড়লেখা সীমান্তে আরো ১৩ জনকে পুশইন করল বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখা সীমান্তে আরো ১৩ জনকে পুশইন করল বিএসএফ

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা সীমান্তে প্রায় ২০ দিন পুশইন বন্ধ রাখলেও শুক্রবার ভোর রাতে আরো ১৩ অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ। এলাকাবাসির সহযোগিতায় বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইনকৃত ১৩ ব্যক্তিকে আটক করেছে। এদের চারজন পুরুষ, তিনজন মহিলা ও ৬ জন শিশু। এলাকাবাসীর ধারণা এরা সবাই রোহিঙ্গা মুসলমান।

Manual7 Ad Code

এর আগে সর্বশেষ গত ২৪ মে রাতে ১২১ জনকে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে পুশইন করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এদের আটক করে পরিচয় সনাক্তের পর থানায় সোপর্দ করে বিজিবি। পরে থানা পুলিশ আটককৃতদের স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেয়।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি স্বত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকন্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১৩ জনসহ মোট ২৮৫ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

Manual5 Ad Code

জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল বিজিবি বিওপি এলাকার সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এরা বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়লে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসির সহযোগিতায় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

Manual1 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে মারাত্মক ঝুঁিকপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধ বাংলাদেশিদের পুশইন করছে। শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। এদের নাম ঠিকানা সনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!