বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার প্রোগ্রামের পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার প্রোগ্রামের পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

  • বুধবার, ১৮ জুন, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার রপ্তানীযোগ্য গুনগত মানসম্পন্ন পণ্য উৎপাদন বিষয়ক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও অবহিতকরণ (পার্টনার কংগ্রেস) সভার আয়োজন করা হয়েছে। এতে ৭০ জন কৃষক/কৃষাণী ছাড়াও জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উক্ত প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (সিলেট) নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন। অবহিতকরণ সভায় জানানো হয় সরকারিভাবে বাংলাদেশ থেকে পাঁচটি ফল ও দশটি সবজি জাতীয় পণ্য বিদেশে রপ্তানীর জন্য তালিকাভুক্ত হয়েছে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহŸায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!