ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাসহ ৭ ব‌্যক্তি‌কে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাসহ ৭ ব‌্যক্তি‌কে আটক

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

সুনামগঞ্জের ছাতকে নৌপ‌থে যৌথ বা‌হিনীর অ‌ভিযান, ৯‌টি বালু বোঝাই নৌকাসহ ৭ব‌্যক্তি‌কে আটক করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার ইসলামপুর ইউপির এমদাদ নগর গ্রামস্থ চৈলতার ঢালা সংলগ্ন গোয়াপাকুরা হাওর এলাকা ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃ‌ত্বে অভিযান চা‌লি‌য়ে বালু বোঝাই ৯টি নৌকাসহ তাদেরকে আটক করে‌ছেন যৌথ বা‌হিনী।

Manual8 Ad Code

জানা যায়, দীঘদিন ধ‌রে বালু খেকো চক্র অস্ত্রের মহড়া দিয়ে দিনরাত অবৈধ ভাবে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে দেদারসে নদী‌তে বালু উত্তোলন ক‌রে লুটপাট চালা‌চ্ছেন প্রভাবশালীরা।থানার পু‌লিশ প্রতি‌দিন সোনাই নদীসহ বি‌ভিন্ন নৌপ‌থে সাদা পোশা‌কের নৌকা থে‌কে লাখ লাখ টাকার চাদা আদায় করার অ‌ভি‌যোগ উঠে‌ছে। প্রতিদিন একেকটি পয়েন্টে ১৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বালু লুটপাট করা হ‌চ্ছে। বালু  লুটপা‌টের টাকার একটি অংশ চলে যায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন মহলের পকেটে। সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন না ক‌রে ড্রেজার মে‌শিন দি‌য়ে বালু উত্তোলন কর‌ছে। এসব কার‌নে হাজার শ্রমিকরা তা‌দের কাজ কর্ম  হারা‌চ্ছে। এসব নদী হুমকিতে রয়েছে নদী তীরের ৫ শতাধিক বাড়িঘর ও স্থাপনা এবং কয়েকশ’ একর ফসলি জমি। ড্রেজার মে‌শিন দি‌য়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন দেখা দি‌য়ে‌ছে। গ্রামগু‌লো হ‌চ্ছে, দৌলতপুর, নাছিমপুর, শারপিননগর, রহিমের পাড়া, সোনাপুর, কাজিরগাও, পুর্ব লুভিয়া, চাইরগাও, রহমতপুর দা‌রোগাখা‌লি বাহাদুরপুর গোয়ালগাও,ও নোয়াগাও  সহ প্রায় ২৫টি গ্রামের রাস্তা ঘরবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় ৯ শতাধিক বাড়িঘর নদী ভাঙ্গন ও হুমকির মুখে পড়েছে।

Manual5 Ad Code

এসব বালু লুটপা‌টের ঘটনায় যৌথ বা‌হিনী অ‌ভিযান চালায় উপ‌জেলার ইসলামপুর ইউপির গোয়াপাকুরা বিলে রাতের গভীরে বিলের বালু উত্তোলনের সময় ৯টি ইঞ্জিন চালিত স্টীলের তৈরী নৌকাসহ ৭জন শ্রমিকসহ ১০হাজার ২শত (দশ হাজার) ঘনফুট বালুসহ নৌকা আটক করে।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন,  সুনামগ‌ঞ্জের জেলার জামাল গঞ্জ উপ‌জেলার ভিমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রা‌মের মৃত আঃ মন্নানের ছে‌লে মোশাহিদ মিয়া (৩৫),একই উপ‌জেলার নুরপুর গ্রা‌মের জমিদার পাঠানের ছে‌লে জসিম উদ্দিন (৩০) সাচনা ইউপির সদরকা‌ন্দি গ্রা‌মের নবী হোসেনের ছে‌লে রমজান আলী (২৪)দুর্লভপুর গ্রা‌মের তাজুদ মিয়ার ছে‌লে মাইনুদ্দিন (২৮), সাচনা  ইউনিয়নের আব্দুল আলীর ছে‌লে রুবেল মিয়া (২৭),বিশ্বম্ভর পুর উপ‌জেলার ফতেহপুর ইউপির ফুলডরি গ্রা‌মের মোদাব্বির আলীর ছে‌লে নবাব মিয়া (৩২),একই ইউপির কৌয়া গ্রা‌মের মৃত হরে কৃষ্ণ দাসের ছে‌লে বকুল দাশ (৫৫)সহ ৭জন‌কে আটক ক‌রে‌ছে। এব‌্যাপা‌রে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন এ ঘটনায় মামলা দা‌য়ের প্রস্ত‌তি চল‌ছে।#!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!