বড়লেখার খলাগাও বাজারে বিজিবির মাদক বিরোধী সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখার খলাগাও বাজারে বিজিবির মাদক বিরোধী সভা

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার খলাগাও বাজারে বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন উপলক্ষ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরীর দিক নির্দেশনায় বিজিবি বিওসি টিলা ক্যাম্প এই সভার আয়োজন করে। সভায় জনসাধারণের মধ্যে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

Manual6 Ad Code

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও বিজিবি বিওসি টিলা ক্যাম্পের নায়েক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউপি সদস্য লিয়াকত আলী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিএনপি নেতা এনামুল হক, সমাজসেবক ইমরান হোসাইন, সাংবাদিক এজে লাভলু, তাহমিদ ইশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এতে বক্তারা বলেন, মাদক কারবারিদের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এদের প্রতিরোধ করতে হলে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে। সীমান্তের নিকটবর্তী বাসিন্দারা কোন ধরণের চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশসহ কোনো ধরণের মাদকের সাথে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়। মাদকের সাথে কারো সম্পৃক্ততা রয়েছে জানলেই তা দ্রুত বিজিবি অথবা থানা পুলিশকে জানাতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!