কুলাউড়ায় ধর্ষণ বিরোধী পুলিশ-জনতা সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ধর্ষণ বিরোধী পুলিশ-জনতা সমাবেশ

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া (মৌলভীবাজার) :: মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় “নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” স্লোগানকে ধারণ করে কুলাউড়া থানা প্রাঙ্গণ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিট পৌরসভার র‌্যালীতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর ও অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান।

এসময় র‌্যালীটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

র‌্যালী শেষে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এস আই সনক কান্তি দাশ, শ্রমিক নেতা সোহাগ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এদিকে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নেও ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ ইয়ারদৌস হাসান।

জেএইচজে

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!